মো:ফারুক আহমেদ ( টাঙ্গাইল)
টাঙ্গাইল ৩ ঘাটাইল উপজেলার মনোনয়ন বঞ্চিত সমর্থকদের বিক্ষোভ মিছিলে উত্তাল ঘাটাইলের রাজ পথ ! আজ ৫ নভেম্বর সকাল ১০টায় ঘাটাইল কলেজ মোড় গোল চত্বর থেকে বিক্ষোভ মিছিল টি ঘাটাইল পৌরসভা পর্যন্ত প্রদক্ষিণ করে,যে কারণে বিরাট যানজটের সৃষ্টি হয় !বিক্ষোভকারীদের ভাস্য হলো ঘাটাইল বাসি কেনো অন্য উপজেলা সখি পুর বাসাইলের মানুষের কথা মেনে চলবে ! আমরা ঘাটাইলের মানুষ ঘাটাইলের মানুষ কে ভালোবাসি যেহেতু সাবেক মন্ত্রী চেয়ারপার্সনের সন্মানিত উপদেষ্টা জনাব লুৎফর রহমান খান আজাদ ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএপিকে ঘাটাইলে প্রতিষ্ঠিত করেছেন ,আমরা ঘাটাইল বাসি কখনো তাঁর নীতির বাহিরে যাইবো না ! এ সময় ঘাটাইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন (ধলা) বলেন ঘাটাইলের মাটি ও মানুষের নেতা জন নন্দিত জনাব লুৎফর রহমান খান (আজাদ ) তিনি সব সময় ঘাটাইল বাসির পক্ষে থেকেছেন এবং ঘাটাইল বাসির কল্যাণের পথে নিজেকে নিয়োজিত রেখেছেন,যা অন্য কারো মাঝে লক্ষ্য করা যায় !রাস্তাঘাট কল,কারখানা,থেকে যে সকল উন্নয়নের ধারা দৃশ্যমান তাঁর এক মাত্র দাবিদার সাবেক মন্ত্রী চেয়ারপার্সনের সন্মানিত উপদেষ্টা জ্বনাব লুৎফর রহমান খান (আজাদ) এখানে অন্য কারো নাম জায় না ! তিনি আরো বলেন মনোনয়নের ক্ষেত্রে অতি উৎসাহী কিছু মানুষের কারণে এমনটি হয়েছে যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থিতিশীলতা কে নষ্ট করার সামিল ! অভিজ্ঞতা ও যোগ্যতার প্রশ্নে তাঁর সমকক্ষ কাউকে ভাবা যায় না,তাই সন্মানিত জাতীয় কেন্দ্রীয় কমিটির নিকট বিনীত ভাবে আবেদন ঘাটাইল বাসির তৃণমূল পর্যায়ে সকল মানুষের মনোবাঞ্ছা পূর্ণ করতে জনাব লুৎফর রহমান খান আজাদ ভাই কে ধানের শীষ প্রতীক দিয়ে ঘাটাইল বাসির মনের আশা পূর্ণ করুন !!



