ঢাকাTuesday , 9 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • আধুনগর ইউনিয়নে চলাচলের রাস্তায় বাঁধা, বসতবাড়ি ভাঙচুর করে  লুটপাটের অভিযোগ

    admin
    December 9, 2025 11:00 pm
    Link Copied!

    লোহাগাড়া (চট্টগ্রাম)প্রতি‌নি‌ধি//

    চট্টগ্রাম লোহাগাড়া উপজেলা আধুনগর এলাকায় বসতবাড়ির চলাচল রাস্তা নিয়ে শামিম আক্তার (২৭) এর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট এবং বাড়ির সবাইকে হামলা করার অভিযোগ উঠেছে।
    সোমবার  (৮ ডিসেম্বর) বিকেল ৮ টার সময়  উপজেলার আধুনগর  ইউনিয়নের মেহেরুনিছা বড় পাড়ায়  এ ঘটনা ঘটে।
    অভিযোগকারী শামিমা আক্তার উপজেলার আধুনগর ইউনিয়নের মেহেরুন্নিছা বর পাড়া এলাকার মোস্তাক আহমেদ  মেয়ে।
    অভিযোগকারী শামিম আক্তার জানান, প্রতিপক্ষগণ আমাদের চলাচল পথে বাঁধা প্রয়োগ করে। এক পর্যায়ে প্রতিপক্ষগণ আমাদের ওপর হামলা করে বাড়ি ভাংচুরসহ ২ লাখ টাকা  ৭ ভরি স্বর্ণ নিয়ে যায়।
    এবিষয়ে  মঙ্গলবার  বিকেলেই ভুক্তভোগী শামীমা আক্তার বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২- ৩  জনকে আসামি করে লোহাগাড়া  থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, নাজিম উদ্দীন (৪০), জসিম উদ্দিন (৪৫), তারা উভয়ই একই এলাকার ফজল করিমের পুত্র। রিদুয়ানুল হক ইমন (২৩), সে একই এলাকার কামাল উদ্দিনের পুত্র। সুমাইয়া (২২), সে একই এলাকার নুর আমিনের কন্যা। ছেনু আরা (৪০)৷ সে একই এলাকার কামাল উদ্দিনের স্ত্রী।
    এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আনোয়ারা বেগম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। শামিম আক্তারের বাড়ির ভাঙচুর ও বাড়ির সকল আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখা যায়।
    লোহাগাড়া  থানার এসআই রবিউল ইসলাম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করি। বাড়ি ভাঙচুর ও আসবাবপত্র অগোছালো অবস্থায় দেখা গেলেও ঘটনাকালীন কি ঘটেছিল তা কোন সঠিক প্রমাণ পাওয়া যায়নি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST