ঢাকাSaturday , 14 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম-সাওদা বিনতে রহমত

    admin
    March 14, 2026 3:44 pm
    Link Copied!

    মোঃতানজিলুল ইসলাম লাইক রাজশাহী :

    ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ইং উপলক্ষে আয়োজিত সাংস্কৃতি প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে “ক” গ্রুপে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন সাওদা বিনতে রহমত। সে নগরীর আয়েশা হাজেরা মডেল স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

    বেসরকারী উন্নয়ন সংস্থা “শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা” রাজশাহী’র আইন কর্মকর্তা মো: রহমত উল্লাহ এর প্রথম সন্তান সাওদা। তার “মা” রোকাইয়া পারভীন একজন গৃহিনী।

    শুক্রবার ২৩ রমজান নগরীর এক অভিজাত কনভেনশন হলে “ফুল কুঁড়ি কালচারাল একাডেমি” রাজশাহী আয়োজি অভিভাবক সমাবেশ ও ইফতার অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

    ফুলকুঁড়ি কালচারাল একাডেমির পরিচালক আমানুল্লাহ আমান এর পরিচালনায় অভিভাবক সমাবেশ ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর উপদেষ্টা সভাপতি অ্যাডভোকেট মজিজুল হক, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আসরের শিশু দক্ষতা সম্পাদক ইমরান জাবির, ড. কালাম উদ্দিন, ড. শাহ আলম শামিম।

    অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুরস্কার ঘোষণা করেন ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর পরিচালক আবু তাহের।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST