ঢাকাThursday , 13 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ইট ভাটার মেশিন হতে শ্রমিকের ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

    admin
    November 13, 2025 8:34 pm
    Link Copied!

    আবু রায়হান, মণিরামপুর প্রতিনিধিঃ

    যশোরের মনিরামপুরে ভাটার মাটি মিক্সার মেশিনে আটকা পড়ার দীর্ঘ ৪ ঘন্টা পর জাকির মোড়ল (৪৫) নামে এক ভাটা শ্রমিকের কয়েক খন্ড হওয়া মৃতদেহ উদ্ধার করেছে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আনুমানিক দুইটার দিকে মণিরামপুর–নওয়াপাড়া সড়কের মহাদেবপুর গ্রামে অবস্থিত নিউ বল্ড ব্রিকস ভাটায় এ দুর্ঘটনা ঘটে।
    ‎নিহতের জাকির মোড়ল (৪৫) উপজেলার মুন্সিখানপুর গ্রামের মৃত আব্দুল খালেক মোড়লের ছেলে।

    ‎ঘঠনা সূত্রে জানা গেছে, দুপুরে ভাটার শ্রমিকরা খাবার বিরতিতে থাকা অবস্থায় জাকির মাটি পাকানো মেশিনটি পরিষ্কার করতে ওঠে। কিছুক্ষণ পর সহকর্মীরা তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে মেশিনটি চালু অবস্থায় দেখতে পেয়ে কাছে গিয়ে দেখেন—জাকির মেশিনের ভেতরে আটকে গেছে।

    ‎খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। মণিরামপুর ফায়ার সার্ভিসের অক্লান্ত পরিশ্রমে প্রায় চার ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা ৬টার দিকে মেশিনের ভেতর থেকে খণ্ড খণ্ড অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে এ তথ্য নিশ্চিত করেছে মণিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোঃ সাফায়েত হোসেন।

    ‎নিউ বল্ড ব্রিকস ভাটার মালিক এটিকে সম্পূর্ণ একটি দুর্ঘটনা বলে দাবী করছেন। মালিক মনিরুজ্জামান জানান,আমরা ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করেছি।

    ‎মর্মান্তিক এ মৃত্যুর খন্ড খন্ড অংশ উদ্ধার অভিযান দেখতে উৎসুক জনতা ভীড় জমায়।ভাটার অন্যান্য শ্রমিক ও মৃতের বাড়িতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST