ঢাকাThursday , 25 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ওসি নাজমুলের প্রত্যাহারে রাজারহাটে উত্তাল জনক্ষোভ, আইন-শৃঙ্খলায় শঙ্কা

    admin
    September 25, 2025 8:50 pm
    Link Copied!

    রতন রায়, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি//

    কুড়িগ্রামের রাজারহাটে থানা অফিসার-ইন-চার্জ (ওসি) নাজমুল আলম লিংকনকে হঠাৎ করেই উপজেলা থানা থেকে প্রত্যাহার ও কুড়িগ্রাম পুলিশ লাইনে বদলির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজারহাট ট্রাফিক মোড় এলাকায় স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাজারহাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উল্লেখযোগ্য হারে উন্নয়ন এবং ওসি নাজমুল আলম ‘মানবিক পুলিশিং’-এর মাধ্যমে এলাকাবাসীর আস্থা অর্জন করায় একটি বিশেষ মহল ষড়যন্ত্রমূলকভাবে তার এই বদলি ঘটিয়েছে। তারা আশঙ্কা প্রকাশ করেন যে, তার অবর্তমানে উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ ও নিরাপত্তার পরিস্থিতি আবারও নাজুক হয়ে পড়তে পারে।

    সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও রাজারহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটন, রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শিক্ষক সমিতির সভাপতি মকবুল হোসেন, সাংবাদিক সেকেন্দার আলী লিমন, আকবর আলী, জেলা এনসিপির সংগঠক মোজাম্মেল হক বাবু, এনসিপির রাজারহাট উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক রাশেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজারহাট শাখার আহ্বায়ক তোফয়েল ও পূজা উদযাপন পরিষদের সদস্যসচিব – রতন রায় সহ শত শত সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

    বক্তারা ওসি নাজমুল আলম লিংকনকে অবিলম্বে রাজারহাট থানায় তার দায়িত্বে পুনর্বহালের দাবি জানান। এ লক্ষ্যে কুড়িগ্রামের পুলিশ সুপার ও উর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের কাছে তাদের এই দাবি পেশ করা হয়েছে বলেও মানববন্ধন থেকে জানানো হয়। বক্তারা বলেন, একজন জনবান্ধব, মানবিক ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার অপসারণ মোটেও এলাকাবাসীর কাম্য নয়।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ওসি নাজমুল আলমের কার্যক্রমের কারণে রাজারহাটে সাম্প্রতিক সময়ে জনগণের মধ্যে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। তাই তার এই আকস্মিক বদলির সিদ্ধান্ত স্থানীয় পর্যায়ে ব্যাপক হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST