ঢাকাMonday , 10 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়ক যেন মৃত্যু ফাঁদ: দ্রুত ছয় লেনে উন্নীত করার দাবি

    admin
    November 10, 2025 5:48 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার

    **মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছে কক্সবাজার এর সচেতন নাগরিক সমাজ**

    কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়ক বর্তমানে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে, এমন অভিযোগ তুলে দ্রুত এই গুরুত্বপূর্ণ সড়কটি ছয় লেনে উন্নীত করার দাবি জানিয়েছে কক্সবাজার সচেতন নাগরিক কমিটি। সোমবার ১০ ই নভেম্বর ২০২৫ ইং জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল মান্নানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

    স্মারকলিপিতে বলা হয়েছে, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক দক্ষিণ-পূর্বাঞ্চলের জীবনরেখা। এই মহাসড়ক দিয়েই কক্সবাজারের পর্যটন, ব্যবসা-বাণিজ্য, মেগা প্রকল্প, রোহিঙ্গা মানবিক কার্যক্রম ও দৈনন্দিন যাতায়াত পরিচালিত হয়। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটি সরু, পুরনো ও যানবাহনের অতিরিক্ত চাপ বহন করতে অক্ষম হয়ে পড়েছে।

    ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, হারাচ্ছে অসংখ্য প্রাণ। সাধারণ মানুষ, পর্যটক, পণ্যবাহী ট্রাক ও গণপরিবহনের চালকরা এই মহাসড়কে প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল করছেন।

    সচেতন নাগরিক কমিটির আহবায়ক ও সাংবাদিক নুরুল ইসলাম হেলালী বলেন:- “চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক এখন দেশের সবচেয়ে বিপজ্জনক সড়ক গুলোর একটি। প্রতিদিন মানুষ মরছে, অথচ উন্নয়ন থেমে আছে। জনগণের প্রাণ বাঁচাতে এবং পর্যটন অর্থনীতি রক্ষায় দ্রুত ছয় লেনে উন্নীত করা জরুরি।”

    স্মারক লিপিতে আরও উল্লেখ করা হয়, কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, অর্থনৈতিক অঞ্চল ও বিভিন্ন মেগা প্রকল্প চালু থাকায় এই মহাসড়কের ওপর চাপ বহুগুণ বেড়েছে। চট্টগ্রাম বন্দর, কক্সবাজার বিমানবন্দর ও রোহিঙ্গা ক্যাম্প সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা সংযুক্ত এই সড়কটি জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    প্রতিনিধিরা জানান, মহাসড়কটি ছয় লেনে উন্নীত হলে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত মাত্র দুই ঘণ্টায় পৌঁছানো সম্ভব হবে। এতে পর্যটন, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য ও মানবিক কার্যক্রমে আসবে বিপুল গতি।

    স্মারক লিপি প্রদান কালে উপস্থিত ছিলেন— সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, সহ-সভাপতি ও সচেতন নাগরিক কমিটির আহবায়ক এম আর মাহবুব, কক্সবাজার প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সচেতন নাগরিক কমিটির মোহাম্মদ নাজিম উদ্দিন, মিজানুর রহমান, মোহাম্মদ মিরাজ, মোহাম্মদ ছৈয়দ ও রাজনীতিবিদ হাফেজ নুর মোহাম্মদ প্রমুখ।

    সচেতন নাগরিক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই আন্দোলন কেবল কক্সবাজারবাসীর নয়, বরং সারাদেশের মানুষের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের দাবি। তারা সবাইকে যার যার অবস্থান থেকে “চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ছয় লেন বাস্তবায়নের দাবিতে আওয়াজ তোলার” আহ্বান জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST