এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের জ্যেষ্ঠ চিকিৎসককে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মুহাম্মদ মকবুল হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে দুই চিকিৎসককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব পেলেন
প্রজ্ঞাপনে উল্লেখ করা তথ্য মতে নতুন দায়িত্ব পেলেন, কক্সবাজার মেডিকেল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মুজিবুর হককে পদোন্নতি দিয়ে একই মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য যে একই প্রজ্ঞাপনে শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশালের পেডিয়াট্রিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো: মজিবুর রহমানকে ওই একই মেডিকেল কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে নতুন কর


