ঢাকাThursday , 9 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কক্সবাজারে রোহিঙ্গা প্রভাব: ঝুঁকিতে পাসপোর্ট, নিরাপত্তা ও নাগরিক সনদ

    admin
    October 9, 2025 1:51 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার//

    পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজার জেলায় রোহিঙ্গা শরণার্থী সংকটের দীর্ঘমেয়াদি প্রভাব স্থানীয় সমাজ ও প্রশাসনের উপর ভয়াবহ রূপ ধারণ করছে। রোহিঙ্গাদের অতিরিক্ত উপস্থিতি কেবল সামাজিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে না, বরং নাগরিক সনদপত্র ও নিরাপত্তা খাতেও গম্ভীর ঝুঁকি তৈরি করেছে। বিভিন্ন সময় সারা দেশের বিভিন্ন জেলায় পাসপোর্ট করতে গিয়ে আটক হচ্ছে রোহিঙ্গারা তারপরও থেমে নেই তাদের এ প্রত্যাশা ।

    বর্তমানে জেলার অপরাধ বিশ্লেষনে দেখা যায় জেলাটি নিরাপত্তার নানা সমস্যা মোকাবিলা করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শহরের বিভিন্ন এলাকায় রোহিঙ্গাদের মধ্যে ছিনতাই, চুরি ও ছোটখাটো সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। বিশেষ করে শহরের মিশুক, অটো রিকশা ও টমটম চালকরা নিত্যদিনের কাজকর্ম এর পাশাপাশি চুরি,ছিনতাই ও লুটপাটের ঘটনা ঘটাচ্ছে হরহামেশা ।

    আরও উদ্বেগজনক দিক হলো নাগরিক সনদ পত্র ও পাসপোর্ট নিরাপত্তা। সীমান্তবর্তী এলাকার অনেক রোহিঙ্গা এনআইডি ও পাসপোর্টের জন্য সরকারি তথ্য ব্যবহার করছে, যা আইনগত ও জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করছে। সরকারি রেকর্ডের বাইরে চলে যাওয়া এই তথ্য সমূহ অবৈধভাবে ব্যবহার হয়ে থাকে বলে আশঙ্কা করা হচ্ছে।

    স্থানীয় সমাজকর্মীরা বলেছেন, দীর্ঘমেয়াদে এটি কেবল কক্সবাজার নয়, পুরো দেশের নাগরিক সনদ ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আমরা দেখছি, কিছু রোহিঙ্গা শরণার্থী স্থানীয় পরিচয় পত্র এবং পাসপোর্টের তথ্যের সঙ্গে সরাসরি জড়িত হয়ে পড়ছে, এটি আইনশৃঙ্খলার জন্য বিপজ্জনক । ইতিমধ্যে অনেক রোহিঙ্গার হাতে চলে গেছে এনআইডি ও পাসপোর্ট ।

    এছাড়া, স্থানীয় অর্থনীতি ও সামাজিক সমতা ঝুঁকির মধ্যে পড়েছে। শ্রম বাজারে চাপ সৃষ্টি হচ্ছে, স্থানীয় জনগণ কর্মসংস্থানের সুযোগ হারাচ্ছে এবং অপরাধ প্রবণতা বেড়েই যাচ্ছে নিয়মিত। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও তৎপরতার অভাব এবং সীমিত মানব সম্পদ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

    কক্সবাজারের নিরাপত্তা ও নাগরিক সনদ পত্র ব্যবস্থাকে শক্তিশালী করতে কেন্দ্রীয় ও স্থানীয় প্রশাসনের সমন্বিত পদক্ষেপ নেয়া অত্যাবশ্যক। তা ছাড়া রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতির ওপর সমন্বিত সামাজিক ও নিরাপত্তা ব্যবস্থাপনা ছাড়া দীর্ঘমেয়াদে অঞ্চলটি সন্ত্রাস ও অপরাধের গহ্বর হয়ে উঠতে পারে।
    টেকনাফ উপজেলায় প্রায় সময় সংগঠিত হচ্ছে অপহরণ এর মতো মারাত্মক ঘটনা, অনেক সময় একক অপহরণ আবার অনেক সময় দলীয় অপহরণ । আবার মানব পাচারের মতো ঘটনাও ঘটতেছে । এমতাবস্থায় সমন্বিত উদ্যোগ নেওয়া ছাড়া বিকল্প কোন উপায় নেই বলে মনে করেন স্থানীয়রা ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST