ঢাকাSunday , 21 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কলমাকান্দায় শিক্ষার্থীদের ভোগান্তি দূর করতে বাঁশের সাঁকো নির্মাণ

    admin
    September 21, 2025 5:00 pm
    Link Copied!

    মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিশারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটল নতুন বাঁশের সাঁকো নির্মাণের মাধ্যমে।

    সম্প্রতি সংবাদ মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে সরু বাঁশের সাঁকো পারাপারের খবর প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের। পরে তিনি উপজেলা বিএনপির নেতাকর্মীদের দ্রুত নতুন সাঁকো নির্মাণের নির্দেশ দেন।

    তাঁর উদ্যোগে প্রায় ৬০ হাজার টাকা ব্যয়ে সাঁকোটি নির্মাণ শেষে আজ রবিবার দুপুরে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কলমাকান্দা উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব বলেন, “আগে শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে সাঁকো পার হতো। এখন নতুন সাঁকো হওয়ায় আমরা স্বস্তিতে চলাচল করতে পারছি।”
    অভিভাবক মো. জয়নাল আবেদীন জানান, “সরু সাঁকোর কারণে মেয়েকে স্কুলে পাঠাতে ভয় হতো। এখন সেই ভয়ের অবসান হয়েছে।”

    ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “প্রতিবেদনটি পড়ে আমার শৈশবের স্মৃতি ভেসে ওঠে। আমাদের গ্রামে স্কুলে যেতে হতো চিকন বাঁশের সাঁকো পার হয়ে। তখনকার সেই ভয়ংকর অভিজ্ঞতা মনে করেই মানবকল্যাণের অংশ হিসেবে আমরা বিশারা গ্রামে সেচ্ছাশ্রমের ভিত্তিতে এই সেতুটি নির্মাণ করেছি। মানুষের কল্যাণে আমাদের প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

    কলমাকান্দা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জহিরুল ইসলাম ও ছাত্র বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম আজাদ বলেন, স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে ব্যারিস্টার কায়সার কামালের এ উদ্যোগ প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST