ঢাকাSaturday , 7 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুড়িগ্রাম পৌরসভার কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী গুরুতর আহত

    admin
    November 7, 2026 7:21 pm
    Link Copied!

    কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
    মোঃ জাকারিয়া হোসেন

    কুড়িগ্রাম পৌরসভার এক কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রীও গুরুতর আহত হয়েছেন।

    শনিবার (৭ নভেম্বর) বিকেলে জেলা শহরের কলেজ মোড় এলাকায় পৌর টাউন হলের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

    নিহত ব্যক্তির নাম মনছুর আলী। তিনি পৌর শহরের বাস টার্মিনালসংলগ্ন ছয় আনিপাড়া এলাকার বাসিন্দা। গুরুতর আহত তাঁর স্ত্রী মল্লিকা বেগম (৫৫) বর্তমানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর টাউন হলের ফটকের সামনে মনছুর আলীর সঙ্গে এক যুবকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবক হাতে থাকা ছুরি দিয়ে মনছুর আলীকে এলোপাতাড়ি আঘাত করেন। এ সময় স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর স্ত্রী মল্লিকা বেগমকেও ছুরিকাঘাত করা হয়।

    পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনছুর আলীকে মৃত ঘোষণা করেন।

    পুলিশ জানায়, অভিযুক্ত যুবকের নাম শাহনেওয়াজ সানি। তাঁর বাড়ি পৌর শহরের সরদারপাড়া এলাকায়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

    কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST