রতন রায়: কুড়িগ্রাম জেলা প্রতিনিধি,
১১-৭-২০২৬ ইং
কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় ‘নারী শক্তি’ রাজারহাট উপজেলা কমিটি গঠন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১-জুলাই ২০২৬ ইং উপজেলা এনসিপি কার্যালয়ে আয়োজিত এই সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নারী কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা সদস্য সচিব কুড়িগ্রাম জেলা শাখা, মূখ্য সংগঠক মেরিনা পারভিন, কুড়িগ্রাম জেলা শাখা, সহ সিনিয়ার যুগ্ন আহবায়ক মাহবুবা বেগম, কুড়িগ্রাম জেলা শাখার অনেকেই উপস্থিত ছিলেন
আলোচনায় উপস্থিত উপজেলা এনসিপির আহ্বায়ক- জামায়েত হোসেন খোকন-তিনি নারীদের রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন। নতুন গঠিত কমিটির মাধ্যমে উপজেলার নারীদের অধিকার ও উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে ইউনিয়নভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হয়।
এনসিপি নেতারা বলেন, ‘নারী শক্তি’ কমিটি নারীদের নেতৃত্ব উন্নয়ন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় উপস্থিত নারী কর্মীরা তাদের মতামত তুলে ধরেন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের উপস্থিতি সভাকে প্রাণবন্ত করে তোলে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দ্রুতই ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন ও তৃণমূল পর্যায়ে আরও কর্মী সভা আয়োজন করা হবে।


