ঢাকাMonday , 3 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুড়িগ্রাম-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ

    admin
    November 3, 2025 11:05 pm
    Link Copied!

    রতন রায় : রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২নং আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ মনোনীত হয়েছেন। প্রার্থী ঘোষণার পর থেকেই কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি,সদর কুড়িগ্রাম, রাজারহাট উপজেলার – সাধারণ জনগণের মাঝে নির্বাচনী উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

    বিএনপি নেতাকর্মীরা জানান, আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ‘ একজন সৎ, যোগ্য ও জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন ধরে কুড়িগ্রামে’র মানুষের পাশে কাজ করে আসছেন। তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    এক সাক্ষাৎকারে আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সদস্য সচিব বলেন, “ কুড়িগ্রাম একটি শান্তি ও সম্প্রীতির জেলা। আমি জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। ধানের শীষের বিজয়ের মাধ্যমে আমরা এই আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং ভাইস -চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই।”

    তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলার জনগণ পরিবর্তন চায়, তারা গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করবে বলে তিনি দৃঢ় আশাবাদী।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST