ঢাকাSaturday , 13 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুড়িগ্রামে যানজট নিরসনে জেলা বিএনপি সদস্য সচিব’র ৩ দাবি

    admin
    September 13, 2025 2:08 pm
    Link Copied!

    রতন রায়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি//

    কুড়িগ্রাম জেলা শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসনে তিনটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। তিনি বলেন, “কুড়িগ্রাম শহরজুড়ে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে, কিন্তু এ সমস্যা সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। জনদুর্ভোগ দূর করতে অবিলম্বে আমাদের প্রস্তাবনা বাস্তবায়ন করা প্রয়োজন।”

    তিনি নিম্নোক্ত তিনটি দাবি জোরদারভাবে উপস্থাপন করেন:

    ১.নৈশকোচ কাউন্টার স্থানান্তর: শহরের মূল সড়ক থেকে নৈশকোচ কাউন্টার সরিয়ে শহরের প্রান্তিক এলাকায় স্থায়ীভাবে নৈশকোচ স্ট্যান্ড স্থাপনের দাবি জানান। এর মাধ্যমে মূল সড়কের যানবাহনের চলাচল স্বাভাবিক হবে এবং যানজট কমবে।

    ২.অটোরিকশা ও থ্রিহুইলার নিয়ন্ত্রণ ও রাস্তা সংস্কার:শহর অটোরিকশা ও থ্রিহুইলারের অবাধ ও অগোছালো চলাচল নিয়ন্ত্রণ করে একটি সুশৃঙ্খল সড়ক ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি পৌর এলাকার সংকীর্ণ ও ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর দ্রুত সংস্কারের দাবি জানানো হয়।

    ৩. ফোর লেন সড়ক নির্মাণ: ত্রিমোহনী থেকে শাপলা চত্বর পর্যন্ত ডিভাইডারযুক্ত ফোর লেন সড়ক নির্মাণের মাধ্যমে শহরের প্রবেশদ্বার ও প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক করার দাবি জানান তিনি। এতে যানজট কমবে বলে তিনি মনে করেন।

    স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম শহরের যানজট একটি বড় সমস্যা হিসেবে বিরাজ করছে। অনেকেই মনে করেন, উপরোক্ত পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে সড়ক ব্যবস্থার উন্নতি হবে এবং জনভোগান্তি লাঘব হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST