ঢাকাSunday , 7 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুতুবছড়ি বাজারে জামায়াতের প্রার্থী মোখতার আহম্মদের গণসংযোগ

    admin
    December 7, 2025 6:46 pm
    Link Copied!

    মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

    রাঙামাটির কুতুবছড়ি বাজারে রবিবার সকাল ৭টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত গণসংযোগ করেছেন ২৯৯ নং রাঙামাটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ। স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তিনি দলের বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রুতি তুলে ধরেন।

    গণসংযোগ কর্মসূচিতে জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা সেক্রেটারি মোঃ মানছুরুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি জেলা সভাপতি আবদুস সালাম, পৌর সেক্রেটারি হাফেজ আবুল বাশার এবং পৌরসভা এসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ রহমত উল্লাহ উপস্থিত ছিলেন।

    এছাড়া আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, ৬ নং ওয়ার্ড সভাপতি ডাক্তার মোঃ ইব্রাহিম, মোঃ ইউসুফ, মোঃ জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

    মাঠপর্যায়ের নেতা-কর্মীদের তৎপরতায় কুতুবছড়ি বাজার এলাকায় পুরো সময়জুড়ে নির্বাচনী আমেজ তৈরি হয় বলে জানান স্থানীয়রা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST