ঢাকাSunday , 1 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুলাউড়ায় জাতীয় যুব দিবসে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

    admin
    November 1, 2026 8:24 pm
    Link Copied!

    কুলাউড়া, কুলাউড়া,মৌলভীবাজার)সংবাদদাতা:

    ‘দক্ষ যুবক গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (১ নভেম্বর) সকালে কুলাউড়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত র‌্যালিতে নেতৃত্ব দেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকতুল ইসলাম শকু।

    র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন কুলাউড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অনিতা দেবী।

    সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না, পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক বদরুল হোসেন খান, কুলাউড়া প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ময়নুল হক পবন ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো আক্কাছ আলী ও কস্পিউটার অপারেটর প্রবির চন্দ্র সরকার প্রমুখ।

    বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে যুবকদের প্রশিক্ষণ ও কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান তাঁরা।

    অনুষ্ঠানে শেষে প্রধান অতিথি আলহাজ্ব শওকতুল ইসলাম শকু আনুষ্ঠানিকভাবে মইনুল নামে এক উদ্যাক্তাকে ৫ লক্ষ চেক প্রদান করেন এবং লংলা যুব সংস্থাকে যুব সংগঠনের সনদ প্রদান করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST