সিপাউর রহমান চৌ: কুলাউড়া, মৌলভীবাজার।
মৌলভীবাজারের কুলাউড়ায় ডেভিড হান্টের মামলার আসামি, নি/ষি/দ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি ও মৎস্যজীবী লীগের সাবেক নেতা মো. হাসান আহমদ (৩২) কে গ্রে/প্তা/র করেছে কুলাউড়া থানা পুলিশ।
গ্রে/প্তা/র/কৃ/ত হাসান আহমদ উপজেলার ৫নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের হেলাপুর গ্রামের আব্দুল হাসিবের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার ৫নং ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রে/প্তা/র করা হয়।
এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্যা দৈনিক গোমতীর বার্তা কে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রে/প্তা/র/কৃ/ত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



