ঢাকাTuesday , 21 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুষ্টিয়ায় পৃথক দুটি স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

    admin
    October 21, 2025 9:15 pm
    Link Copied!

    এস. এম. রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    ‎কুষ্টিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাগুলো ঘটেছে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বটতৈল গ্রামে এবং খোকসা থানার কাদিরপুর গ্রামে।

    ‎সদর উপজেলার বটতৈল গ্রামের ওসমান গণির চার বছর বয়সী শিশু কন্যা বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

    ‎অন্যদিকে, খোকসা থানার কাদিরপুর এলাকায় আরও এক শিশু কন্যা পানিতে ডুবে মারা যায়। স্থানীয়রা জানান, শিশুটি বিকেলে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ‎এ বিষয়ে কুষ্টিয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন,

    ‎দুটি ঘটনাই অত্যন্ত দুঃখজনক। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা হিসেবে ধরা হচ্ছে। শিশুদের সব সময় নজরদারিতে রাখার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।



    ‎স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত দুই পরিবারের প্রতি এলাকাবাসী গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST