ঢাকাTuesday , 11 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুষ্টিয়ায় বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল বিড়ি উদ্ধার

    admin
    November 11, 2025 4:46 pm
    Link Copied!

    এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    গত ০৯ নভেম্বর ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১২ ঘটিকায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল কুষ্টিয়া জেলার বাইপাস লালন চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ নকল বিড়ি উদ্ধার করেছে।

    জানা যায়, ব্যাটালিয়নের জেসিও-১০৮৮৪ নায়েব সুবেদার নজরুল ইসলাম এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল উক্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫,৯২০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত বিড়িগুলোর আনুমানিক সিজার মূল্য প্রায় ৮,৭৫,৬০০ (আট লক্ষ পঁচাত্তর হাজার ছয়শত) টাকা।

    অভিযান শেষে উদ্ধারকৃত বিড়িগুলো প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

    এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর সম্মানিত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ বলেন—

    দেশের রাজস্ব সুরক্ষা ও সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ ব্যবসা ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST