এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়া জেলা পুলিশের উদ্যোগে অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ এর বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাতেম আলী, পিপিএম-সেবা, কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, খুলনা। তিনি পরীক্ষার তদারকি কর্মকর্তা ও ইনভিজিলেটরদের দায়িত্বপালন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। পরীক্ষায় স্বচ্ছতা, শৃঙ্খলা ও ন্যায়সংগত পরিবেশ নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
ব্রিফিং সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান। তিনি বলেন, “বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পুলিশের ক্যারিয়ার অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই এ পরীক্ষার প্রতিটি ধাপ স্বচ্ছ, নিরপেক্ষ ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করা হবে।”
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, তদারকি কর্মকর্তা ও ইনভিজিলেটরবৃন্দ। সভায় অংশগ্রহণকারীরা পরীক্ষার সুষ্ঠু আয়োজন ও দায়িত্ব পালনে অঙ্গীকার ব্যক্ত করেন।



