ঢাকাSunday , 5 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুষ্টিয়ার মিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল পুড়িয়ে ধ্বংস, নৌকা জব্দ

    admin
    October 5, 2025 12:17 am
    Link Copied!

    ‎‎এস.এম. রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
    ‎
    ‎জাতীয় মাছ ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে মাঠে নেমেছে মিরপুর উপজেলা প্রশাসন। শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন নদী ও খালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া দুটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়।
    ‎
    ‎অভিযানটি পরিচালনা করেন কুষ্টিয়া মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, স্থানীয় পুলিশ সদস্য ও নৌবাহিনীর একটি টিম।
    ‎
    ‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন,মা ইলিশ রক্ষা করা মানে ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি এবং কেউ যেন নিষেধাজ্ঞা অমান্য করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি চলছে।
    ‎
    ‎
    ‎
    ‎উপজেলা মৎস্য কর্মকর্তা আরও জানান,
    ‎৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশের সব নদ-নদীতে মা ইলিশসহ সকল প্রকার মাছ ধরা, বিক্রি, পরিবহন ও সংরক্ষণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এ বিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড এবং ৫ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে।
    ‎
    ‎
    ‎অভিযান শেষে স্থানীয় জেলেদের সচেতন করতে প্রচার কার্যক্রম চালানো হয়। জেলেদের সতর্ক করে দেওয়া হয় যাতে কেউ আইন অমান্য করে মাছ শিকার না করেন।
    ‎
    ‎উপজেলার সাধারণ মানুষ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন,
    ‎এভাবে নিয়মিত অভিযান চললে ভবিষ্যতে নদীতে আবারও আগের মতো ইলিশের প্রাচুর্য ফিরে আসবে।
    ‎
    ‎
    ‎মিরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ইলিশ সংরক্ষণে এমন অভিযান পুরো নিষেধাজ্ঞা মেয়াদ জুড়েই অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST