ঢাকাSaturday , 8 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কেউ কেউ এখন ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা করছে: ডা. জাহিদ হোসেন

    admin
    November 8, 2025 3:51 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে ধানের শীষের প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, ধর্ম ধর্মের জায়গায় থাকবে। কেউ কেউ এখন ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা করছে—এটা বুদ্ধিমানের কাজ নয়।”

    শনিবার (৮ নভেম্বর) সকালে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে স্থানীয় সুধী সমাজ, ব্যবসায়ী, শ্রমজীবী, নারী সমাজ ও বিভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে ওসমানপুর বর্ণমালা বিদ্যালয় মাঠে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    তিনি আরও বলেন, “কেউ কেউ বলবে, অমুক জায়গায় সিল দিলে আপনি স্বর্গে বা নরকে যাবেন—এই ধরনের কথা একদমই গ্রহণযোগ্য নয়। আমরা মুসলমানরা জানি, হাশরের দিন সবাই নিজের আমল নিয়ে চিন্তিত থাকবে। সেদিন কেউ কাউকে চিনবে না। তাই নিজের কর্মই বলে দেবে কে কোথায় যাবে।”

    ডা. জাহিদ হোসেন উপস্থিত জনতাকে উদ্দেশ করে বলেন, “আপনারা মা-বোনেরা, ভাইয়েরা—খেয়াল রাখবেন যেন কেউ ধর্মকে ব্যবহার করে আপনাদের বিভ্রান্ত না করতে পারে। রাজনীতি হবে মানুষের কল্যাণে, ধর্ম থাকবে তার নিজ মর্যাদায়।”

    ওঠান বৈঠকে ঘোড়াঘাট পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

    পরে ঘোড়াঘাট পৌর ২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ঘোড়াঘাট নয়াপাড়া এলাকায় আরেকটি উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ডা. জাহিদ হোসেন।

    ছবির ক্যাপশন: দিনাজপুরের ঘোড়াঘাটে উঠান বৈঠকে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST