ঢাকাThursday , 20 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কেওক্রাডংয়ে পর্যটকদের নিয়ে উল্টে গেল চাঁদের গাড়ি

    admin
    November 20, 2025 1:53 pm
    Link Copied!

    বান্দরবান প্রতি‌নি‌ধি/

    বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং সড়কে চাঁদের গাড়ি উল্টে ১১ পর্যটক আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

    বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় জানা যায়নি।পুলিশ জানায়, চাঁদের গাড়িটি পেঁপে বাগান এলাকায় পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িটি উল্টে সড়কের রেলিংয়ে আঘাত করে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসে এবং আহতদের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

    পুলিশ আরও জানায়, আহত পর্যটকরা সবাই কুষ্টিয়া জেলার বাসিন্দা। দুর্গম এলাকা হওয়ায় এখনও তাদের পরিচয় জানা যায়নি। মাত্র দুই ফুট দূরে ছিল গভীর খাদ— সেখানে পড়ে গেলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল।
    রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, বগা লেক থেকে কেওক্রাডং যাওয়ার পথে চাঁদের গাড়িটি দুর্ঘটনায় পড়ে। সবাই আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে আমরা বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়েছি।

    রুমা থানার ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, আমরা আহতদের উদ্ধার করেছি। দুজনকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST