ঢাকাMonday , 15 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • খোলাহাটিতে প্রস্তাবিত পলিটেকনিক ইনস্টিটিউট নির্মাণের দাবিতে মানববন্ধন ও কর্মসূচি

    admin
    September 15, 2025 5:24 pm
    Link Copied!

    মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা জেলা থে‌কে//

    প্রস্তাবিত গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের টিটিসি সংলগ্ন এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউট নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    আজ সোমবার দুপুরে সদর উপজেলার কদমতলা মোড় এলাকায় ছাত্রজনতা, সাধারণ শিক্ষার্থী ও নারী –পুরুষ সর্বস্তরের জনগণ এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

    মানববন্ধনে বক্তব্য রাখেন— গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি শেখ সামাদ আজাদ, সদর উপজেলার যুবদলের আহ্বায়ক ইউনুস দুখু, গাইবান্ধা ছাত্রশিবিরের জেলা শাখার সভাপতি রুম্মান ফেরদাউস, এছাড়া সাধারণ শিক্ষার্থী ,বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সমাজসেবক ও ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।
    বক্তারা বলেন, গাইবান্ধা জেলায় শিক্ষার্থীরা উচ্চতর কারিগরি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন।দ্রুত পলিটেকনিক ইনস্টিটিউটটি সদরে খোলাহাটি ইউনিয়নের টিটিসি সংলগ্ন এলাকায় স্থাপন করতে হবে।
    তারা আরো বলেন ,গাইবান্ধা পলিটেকনিক ইনস্টিটিউট নিয়ে একটি মহল নানাভাবে বাঁধা সৃষ্টি করছে, যাতে প্রস্তাবিত ইনস্টিটিউটটি ওই এলাকায় নির্মিত না হয়। এ ধরনের ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলেও তারা জানান।

    সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবি জানান তারা। সময়মতো উদ্যোগ না নিলে কঠোর ভাবে কঠোর বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন ছাত্রজনতা

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST