ঢাকাThursday , 2 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গণমাধ্যমে খবর প্রকাশের পর হোসেনপুরে বগারা খাল উদ্ধারে নেমেছে প্রশাসন

    admin
    October 2, 2025 8:11 pm
    Link Copied!

    হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

    কিশোরগঞ্জের হোসেনপুরে বগারা খাল উদ্ধারে বিশেষ অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন ও ভূমি অফিস। খাল দখলকারীদের লাল নিশান টানিয়ে সতর্কতামূলক নোটিশও দেওয়া হয়েছে।
    উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদের নেতৃত্বে জিনারী ও সিদলা ইউনিয়নের বগারা খালের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করা হচ্ছে।

    প্রশাসন জানিয়েছে, প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এ খালের মধ্যে সিদলা ইউনিয়নের প্রায় ৭০০ মিটার অংশ দখল করে প্রভাবশালীরা মাছের প্রকল্প করেছেন। অন্যদিকে, জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় খালের জায়গা দখল করে দোকান ও মার্কেট গড়ে তোলা হয়েছে।
    অভিযানে খালের বিভিন্ন জায়গা মেপে লাল নিশান টানিয়ে দেওয়া হয়। পাশাপাশি দখলকারীদের দ্রুত অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, নির্দেশ অমান্য করলে দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে দখলকৃত স্থাপনার সামনে সতর্কতামূলক সাইনবোর্ডও টানানো হয়েছে। উল্লেখ্য, বগারা খাল দখল নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর এ বিষয়ে উপজেলা ও ভূমি প্রশাসনের নজরে আসে। এরপরই সরেজমিন পরিদর্শন করে খাল উদ্ধারে পদক্ষেপ গ্রহণ শুরু হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST