ঢাকাWednesday , 3 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গাইবান্ধায় আর্ন্তজাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৫ পালিত

    admin
    December 3, 2025 9:48 pm
    Link Copied!

    মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা

    “প্রতিবন্ধিতা অর্ন্তভুক্তিমুলক সমাজ গড়ি” সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসক ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও জাতীয় সমাজকল্যাণ পরিষদ, জাতীয় প্রতিবন্ধি ফাউন্ডেশন,স্থানীয় সেচ্ছাসেবী সংস্থাগুলোর সহযোগিতায় সারা দেশের ন্যায় গাইবান্ধায় ৩৪তম আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

    এই উপলক্ষে আজ (৩ ডিসেম্বর) বুধবার সকাল ১০টার দিকে গাইবান্ধা জেলা সমাজসেবা উপ-পরিচালকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। এটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলার ১৬ জন প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার, টয়লেট চেয়ার, স্মার্ট সাদাছড়ি, এ্যালবো ক্রার্চ বিতরন করা হয়।

    এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) যাদব সরকার । এছাড়াও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রেদুয়ানুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক ইমাম হাসিম সহ জাতীয় প্রতিবন্ধি উন্নয়ন ফাউন্ডেশন ও স্থানীয় সেচ্ছাসেবী সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST