মোঃ রেজাদুল ইসলাম রেজা,গাইবান্ধা।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা কালির বাজারের মেইন সড়ক ঘেঁষে দীর্ঘদিন ধরে খুঁড়ে রাখা হয়েছে। ফলে উপজেলা বাসীর চলাচলে জনদুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায় ফুলছড়ি উপজেলার চলাচলের একমাত্র মেইন কালিরবাজার–উদাখালী সড়কে ড্রেন নির্মাণকাজের অব্যবস্থাপনায় স্থানীয়রা চরম দুর্ভোগে পড়েছেন। মাসের পর মাস সড়ক খুঁড়ে ফেলে রাখায় পথচারী, অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের দৈনন্দিন চলাচল কঠিন হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই কাদা-পানিতে সড়ক মরণফাঁদে পরিণত হচ্ছে, ঘটে যাচ্ছে ছোট বড় দুর্ঘটনা,
স্থানীয়দের অভিযোগ—ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বহীনতায় হাঁটার মতো নিরাপদ জায়গাও নেই; দোকানি, রোগী, যাত্রী—সবাই ভোগান্তিতে। রাতের অন্ধকারে নিয়মবহির্ভূত ঢালাইসহ নিম্নমানের কাজ হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। তাদের দাবি, এভাবে উন্নয়ন নয়, বরং দ্রুত ও সঠিক তদারকির মাধ্যমে মানুষের কষ্ট লাঘব করা জরুরি। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জানান,আমি ঠিকাদারকে দ্রুত কাজ করতে বলেছি, যেখানে সমস্যা হচ্ছে দুই একদিনের মধ্যে ঠিক করা হবে বলে জানান।



