ঢাকাThursday , 18 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গোপালগঞ্জে তল্লাশি চালিয়ে শরীয়তপুর সড়ক বিভাগের পিওনের কাজ থেকে দশ লাখ টাকা উদ্ধার: গ্রেফতার ২

    admin
    December 18, 2025 12:51 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    গোপালগঞ্জে পুলিশের নিয়মিত তল্লাশির সময় শরীয়তপুর সড়ক বিভাগের এক পিওনের কাছ থেকে দশ লাখ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পিওনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোশারফ হোসেন (৬০)। তিনি শরীয়তপুর সড়ক বিভাগের পিওন হিসেবে কর্মরত। অপর আটক ব্যক্তি হলেন প্রাইভেটকারের চালক মো. মনির হোসেন (৪০)। তার বাড়ি শরীয়তপুর জেলার পালং থানার দক্ষিণ মধ্যপাড়া গ্রামে। পুলিশ প্রাইভেটকারটি ও উদ্ধার করা নগদ টাকা জব্দ করেছে।

    পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) পুলিশ লাইন্স মোড়ের চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে একটি প্রাইভেটকার থামানো হয়। তল্লাশির সময় গাড়ির ভিতরে থাকা একটি ব্যাগের মধ্যে দুটি খামে রাখা ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিওন মোশারফ হোসেন অসংলগ্ন ও সন্দেহজনক বক্তব্য দেন। একপর্যায়ে তিনি জানান, গোপালগঞ্জ সড়ক সার্কেলের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেনকে দেওয়ার জন্য তিনি ওই টাকা নিয়ে যাচ্ছিলেন।

    তার বক্তব্যে অসংগতি থাকায় পুলিশ সদস্যদের সন্দেহ হয়। পরে প্রাইভেটকার ও টাকা জব্দ করে পিওন ও চালককে আটক করে গোপালগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয়।

    উল্লেখ্য, শরীয়তপুর সড়ক বিভাগ গোপালগঞ্জ সড়ক সার্কেল ও জোনের অধীনে পরিচালিত হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST