ঢাকাSunday , 12 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস

    admin
    July 12, 2026 6:50 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের পাথর গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ধ্বংস করেছে কাশিয়ানী উপজেলা প্রশাসন।

    আজ ১২ জুলাই, দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে হাতিয়াড়া ইউনিয়নের তহশিলদার অধির মণ্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

    স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পাথর গ্রামে অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল বলে স্থানীয়দের অভিযোগ।

    স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

    স্থানীয়দের দাবি, ধ্বংস করা ড্রেজার দুটির মালিক একই গ্রামের পংকজ ও কমলেশ।
    অভিযান শেষে তহশিলদার অধির মণ্ডল বলেন, অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলনের বিরুদ্ধে সরকারের নির্দেশনা অনুযায়ী নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ এ অভিযান পরিচালনা করা হয় এবং পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    স্থানীয় বাসিন্দারা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST