ঢাকাTuesday , 18 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গোপালগঞ্জের কোটালীপাড়া থানা ও উপজেলা পরিষদে ককটেল হামলা আহত ৩ পুলিশ

    admin
    November 18, 2025 5:49 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    গোপালগঞ্জের কোটালীপাড়া থানা ও উপজেলা পরিষদে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করেছে। এসময় ককটেল বিস্ফোরণে তিন পুলিশ সদস্য আহত হন। সোমবার (১৭ নভেম্বর) রাতে কোটালীপাড়া থানায় ১টি এবং উপজেলা পরিষদ লক্ষ্য করে ২টি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।

    থানার ভেতরের একটি রুমে ককটেল বিস্ফোরণে আহত পুলিশ সদস্যরা হলেন— নারী কনস্টেবল (নম্বর ৮৪৫) আইরিন নাহার (৩১), কনস্টেবল (নম্বর ৭৯১) আরিফ হোসেন (৩৩) ও কনস্টেবল (নম্বর ৭৬৬) নজরুল ইসলাম (৫২)।

    কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, রাতে কয়েকজন দুর্বৃত্ত থানা ও উপজেলা পরিষদে ককটেল নিক্ষেপ করে। উপজেলা পরিষদ ও থানায় বিস্ফোরণ ঘটলেও উপজেলা পরিষদে কেউ আহত হয়নি। তবে থানার তিন পুলিশ সদস্য আহত হন। পরে তাদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

    কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস বলেন, আহতরা জানিয়েছেন ডিউটিরত অবস্থায় ককটেল বিস্ফোরণে তারা আহত হন। তাদের শরীরে স্প্লিন্টারের আঘাত ছিল, তবে গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST