ঢাকাFriday , 3 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গোপালগঞ্জের মুকসুদপুর প্রেসক্লাবে নতুন ট্রাস্ট সদস্যদের পরিচয়পত্র প্রদান

    admin
    October 3, 2025 6:39 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    গোপালগঞ্জের মুকসুদপুর প্রেসক্লাবের সদস্য নিয়ামত ইসলাম, জান্নাতুল ফেরদৌস পাপড়ী ও সুমাইয়া নূর প্রভাকে প্রেসক্লাবের ট্রাস্ট সদস্য হিসেবে আনুষ্ঠানিক পরিচয়পত্র প্রদান করা হয়েছে।

    শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ১২টায় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম নবনিযুক্ত তিন সদস্যের গলায় পরিচয়পত্র পরিয়ে দেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ এবং প্রচার সম্পাদক মামুন মোল্লা।

    বক্তারা বলেন, নতুন সদস্যদের যোগদানের মাধ্যমে প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতার মান অক্ষুণ্ণ রাখার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।

    অনুষ্ঠান শেষে নবনিযুক্ত সদস্যরা প্রেসক্লাবের উন্নয়ন ও স্বচ্ছ সাংবাদিকতা প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST