ঢাকাSaturday , 29 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘাটাইলে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    admin
    November 29, 2025 3:06 pm
    Link Copied!

    মো:ফারুক আহমেদ ঘাটাইল

    টাঙ্গাইলের ঘাটাইল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদের সমর্থকরা এ মাহফিলের আয়োজন করেন। ২৯ নভেম্বর, শনিবার, বেলা ১২ টায় ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারও মানুষ জড়ো হতে থাকে। দোয়া মাহফিলে ঘাটাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টুর সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহন করেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, টাংগাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মেহেরুন নাহার চৌধুরী লাকী, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা।
    অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহবায়ক খুররম মাসুদ সিদ্দিকী, সাবেক যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ সাগর, পৌর যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদ,
    উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান তরুনসহ উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST