মো:ফারুক আহমেদ (ঘাটাইল)
টাঙ্গাইলের ঘাটাইলে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
৭ নভেম্বর (শনিবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ নূরী তাসমিন উর্মি।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, উপজেলা, প্রাথমিক শিক্ষা অফিসার মো. রাফিউল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি মো. সিরাজুল হক ছানা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল প্রমুখ।
বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



