ঢাকাThursday , 18 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে নেশার টাকার জন্য ছেলের হাতে মায়ের রক্তাক্ত জখম

    admin
    September 18, 2025 6:22 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের ঘোড়াঘাটে ঘটেছে হৃদয়বিদারক এক ঘটনা। নেশার টাকা না পেয়ে ছেলে নিজের জন্মদাত্রী মায়ের ওপর হামলা চালিয়েছে।

    ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ২টার দিকে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের কশিগাড়ি মধ্যে পাড়া গ্রামে।

    জানা গেছে, ওই গ্রামের মোহাম্মদ আবু তাহেরের ছেলে ছাব্বির হোসেন বাবু (১৯) দীর্ঘদিন ধরে নেশাজাতীয় দ্রব্যের সাথে জড়িত। নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সাথে অশান্তি সৃষ্টি করে আসছিল।

    বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ছাব্বির হোসেন বাবু তার মা তাসলিমা বেগম (৫৫)-এর কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবু ক্ষিপ্ত হয়ে ধারালো হাসিয়া দিয়ে মায়ের শরীরে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তাসলিমা বেগম গুরুতর আহত হন।

    স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

    এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দাবি করছেন, নেশার টাকার জন্য নিজের মায়ের উপর হামলার মতো ঘটনা সমাজের জন্য এক অশনি সংকেত। তারা দ্রুত বাবুর শাস্তির দাবি জানিয়েছেন।

    ঘটনার বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, আমরা খবর পেলে ঘটনাস্থলে গিয়ে সাব্বির হোসেন বাবুকে আটক করি। ঘটনাটি প্রাথমিকভাবে তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST