ঢাকাThursday , 25 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁদার আনতে গিয়ে গণপিটুনিতে নিহত সম্রাট। সহযোগী গ্রেফতার

    admin
    December 25, 2025 2:57 pm
    Link Copied!

    অতুল সরকারঃ রাজবাড়ীর প্রতিনিধি

    চাঁদার টাকা আনতে গিয়ে এলাবাসীর হাতে গনপিটুনিতে নিহত সম্রাট বাহিনীর প্রধান “সম্রাট” ওরফে অমৃত মন্ডল (২৫) অপর সহযোগী সেলিম অস্ত্র সহ গ্রেফতার।
    রাজবাড়ীর পাংশায় কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামে, চাঁদার টাকা তুলতে গেলে স্থানীয় জনগণের গণপিটুনিতে ‘সম্রাট বাহিনী’র প্রধান সন্ত্রাসী অমৃত মন্ডল ওরফে সম্রাট নিহত হয়েছেন।

    বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

    এ সময় তার সহযোগী সেলিমকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটার গানসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
    সম্রাট উপজেলার কলিমহর ইউপির হোসেনডাঙ্গা এলাকার মৃত অক্ষয় মন্ডলের ছেলে এবং সেলিমের বাড়ি একই এলাকার বসাকুষ্টিয়া গ্রামে।

    পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাত পৌনে ১১টার দিকে কলিমহরের হোসেনডাঙ্গা এলাকায় গণপিটুনির ঘটনায় সম্রাটের মৃত্যু হয়। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। ঘটনার সময় তার সহযোগী সেলিমকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটার গানসহ আটক করা হয়েছে। নিহত সম্রাটের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, সম্রাট নিজ নামে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায় ও আশপাশে সন্ত্রাস, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শন করত। দীর্ঘদিন ভারতে পলাতক থাকার পর সম্প্রতি সে নিজ এলাকায় ফিরে আসে। কয়েকদিন আগে সে হোসেনডাঙ্গা পুরাতন বাজার এলাকার শহীদ শেখ এর বাড়িতে চাঁদা দাবি করে। বাড়ির লোকজন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ২৪ তারিখ রাতে সম্রাট তার বাহিনীর সদস্যদের নিয়ে ওই বাড়িতে চাঁদা আদায় করতে গেলে, বাড়ির লোকজন ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার শুরু করে। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে সম্রাটকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    ঘটনার সময় তার অন্যান্য সহযোগীরা পালিয়ে গেলেও অস্ত্রসহ ধরা পড়ে বসাকুষ্টিয়া এলাকার সেলিম নামের এক সন্ত্রাসী।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST