ঢাকাMonday , 10 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রামে নাশকতার আশঙ্কায় কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেন আটক

    admin
    November 10, 2025 6:36 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি

    কার্যক্রম নিষিদ আ’লীগের ঘোষিত লকডাউন ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। এরই অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৪৪ কিলোমিটার এলাকায় টহল জোরদার করা হয়েছে। সোমবার নাশকতার আশঙ্কায় চৌদ্দগ্রাম উপজেলা কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

    পুলিশ জানায়, সকল ধরনের নাশকতা এড়াতে চৌদ্দগ্রাম থানা, মিয়াবাজার হাইওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল সেক্টরের পৃথক টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রোববার রাত থেকে টহল জোরদার করেছে। ইতোমধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠনগুলোর নেতাকর্মীদের আটক করতে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হয়েছে। নাশকতার আশঙ্কায় সোমবার উপজেলা কৃষকলীগের সভাপতি ও গুণবতী ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনকে আটক করা হয়।
    চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘আনোয়ার হোসেনকে সন্ত্রাস বিরোধী আইনে উপজেলা পরিষদ এলাকা থেকে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST