ঢাকাSaturday , 31 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রামে বিএনপির নেতা জিএম সেলিমসহ ৮ নেতার স্বরণে দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত

    admin
    October 31, 2026 7:33 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম(কুমিল্লা)প্রতিনিধি

    কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক মরহুম জিএম সেলিম, বাতিসা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মরহুম হাবিব উল্যাহ হাবিব, সাবেক সাধারণ সম্পাদক মরহুম কাজী আবুল হাসেম, মরহুম মোঃ ইয়াছিন, বাতিসা ইউনিয়নের ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সভাপতি মরহুম মোঃ সোহেল, বাতিসা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মরহুম আবুল হাসেম মেম্বার, সাধারণ সম্পাদক মরহুম কবির আহমেদ ফটিকের স্বরণে বাতিসা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা।

    শনিবার বিকেলে(৩১ অক্টোবর) বাতিসা ঈদগাঁহ মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাতিসা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবদুল হান্নান মজুমদার তৌহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্যে রাখেন
    উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলম রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন মেম্বার, মরহুম সেলিমের বড় ভাই গাজী মিজানুর রহমান, বাতিসা ইউনিয়ন বিএনপি সহসভাপতি আজাদ পালোয়ান হিরন, বাতিসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু বকর সিদ্দিক, শাহাদাৎ হোসেন ফরায়েজী, বাতিসা ইউনিয়ন বিএনপি সহসভাপতি আলমগীর হোসেন সুমন, বাতিসা ইউনিয়ন বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, বাতিসা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ কামরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক শিপন খন্দকার, বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কাজী ফরহাদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ খান, বাতিসা ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মহিন। অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি আবদুল মমিন চৌধুরী। এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বাতিসা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

    অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের নিয়ে মরহুম জিএম সেলিমের কবর যিয়ারত করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলার বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদাসহ উপজেলা ও বাতিসা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST