ঢাকাSaturday , 29 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রামে সাইকেল ও এলইডি কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে উৎসুক মানুষের ভীড়

    admin
    November 29, 2025 8:06 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : —

    কুমিল্লার চৌদ্দগ্রামে যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদক থেকে ফেরাতে কালিকাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে আয়োজিত সাইকেল ও এলইডি কাপ মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলায় প্রতিদ্বন্দিতা করে নুর স্পোর্টস ফাইটার খিল পাড়া ও ধলুয়া বন্ধু মহল। খেলায় ধলুয়া বন্ধু মহলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নুর স্পোর্টস ফাইটার খিলপাড়া। সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান।
    চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক জিএস খলিলুর রহমান মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ বেলাল হোসেন, কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রুহুল আমিন, ঢাকা মহানগর কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান ভুঁইয়া, ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার তৌহিদুর ইসলাম মজুমদার, কালিকাপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুল হাশেম, ফেনী সিটি কলেজ ও কুমিল্লা মহানগর কলেজের চেয়ারম্যান শহিদুল ইসলাম জিয়া, বিশিষ্ট সমাজে সেবক ও ক্রীড়ানুরাগী সাইফুল ইসলাম খোকন, ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান ইউনুছ, কুমিল্লা দক্ষিণ জেলা আদর্শ শিক্ষা ফেডারেশনের সভাপতি মাষ্টার কফিল উদ্দিন, ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য অহিদুর রহমান শামু, বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়ানুরাগী শাহজাহান মজুমদার, ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন।
    কালিকাপুর ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারী কামরুজ্জামান নোমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কালিকাপুর ইউনিয়নের সামাজিক, রাজনৈতিক ও এলাকার বিপুল সংখ্যক খেলা প্রেমিক মানুষ। খেলায় সার্বিক সহযোগিতা করেন কালিকাপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী সাইফুল ইসলাম মজুমদার ও কালিকাপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ফরিদুজ্জামান রুবেল। অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন দল নুর স্পোর্টস ফাইটার খিলপাড়ার খেলোয়াড়দের হাতে ট্রপি তুলে দেন অতিথিবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST