ঢাকাTuesday , 7 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রামে ২০২৬-২৮ মেয়াদে দুর্নীতি প্রতিরোধ কমিটি অনুমোদন জহিরুল ইসলাম সুমন

    admin
    July 7, 2026 7:28 pm
    Link Copied!

    চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

    কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ২০২৬-২৮ অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক রিজিয়া খাতুন।

    মঙ্গলবার বিকেলে কমিটির দায়িত্বপ্রাপ্তদের মাঝে চিঠি হস্তান্তর করেন ইউএনও শাহাদাৎ হোসেন। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন; সভাপতি ব্যবসায়ী মোঃ মোতাহার হোসেন জামাল, সহ-সভাপতি সমাজসেবক এ আর বাচ্চু খাঁ, শিক্ষিকা আয়শা রায়হান, সাধারন সম্পাদক শিক্ষক মোঃ জামাল হোসেন, সদস্য শিক্ষক আসাদ উল্লাহ ভুঁঞা, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, শিক্ষিকা সৈয়দা তাহেরা বেগম, শিক্ষক মোঃ আবুল কাশেম ও শিক্ষিকা জেবুন নাহার। পরে কমিটির নেতৃবৃন্দ ইউএনও’র সাথে মতবিনিময় করেন। এ কমিটি দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে প্রচারণামূলক কর্মসূচি বাস্তবায়ন করবে।

    তারিখ: ০৭.০৭.২০২৬

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST