মো:সিপাউর রহমান,কুলাউড়া থেকে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু।
জানা গেছে, কমর উদ্দিন আহমদ কমরু এর আগে টানা তিনবার জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কুলাউড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর নির্বাচনে অংশগ্রহণের ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। তবে নির্বাচনের তফসিল ঘোষণা ও মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


