ঢাকাTuesday , 16 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জয়পুরহাটে র‍্যাবের অভিযানে লুট হওয়া সাউন্ড গ্রেনেড উদ্ধার

    admin
    September 16, 2025 6:06 pm
    Link Copied!

    মোফাজ্জল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ

    জয়পুরহাট থানা থেকে লুট হওয়া একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‍্যাব।

    প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হাতিল ফকিরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি লাল টিস্যু কাপড়ে মোড়ানো ব্যাগের ভেতর থেকে সাদা রঙের NF24 ৩.৩ ইঞ্চির Sound Grenade উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গ্রেনেডটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

    উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ ছাত্র-জনতার বিজয় উল্লাসের প্রাক্কালে দুর্বৃত্তরা জয়পুরহাট থানায় লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। সেসময় থানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম লুট হয়ে যায়। এর আগে র‍্যাব-৫ এর অভিযানে লুট হওয়া অস্ত্রের মধ্যে ২১ রাউন্ড গুলি এবং দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছিল। লুট হওয়া অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST