ঢাকাSunday , 19 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জলঢাকায় মধ্য কাজীরহাট বালিকা হাফিজিয়া মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

    admin
    April 19, 2026 9:38 pm
    Link Copied!

    সামিনুর ইসলাম
    নীলফামারী প্রতিনিধি :-

    জলঢাকায় মধ্য কাজীরহাট বালিকা হাফিজিয়া মাদ্রাসা ও নুরে-জান্নাত উম্মে আমিনা বালিকা এতিমখানার ২০২৬ সালের দাখিল পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯শে এপ্রিল রবিবার দুপুরে অত্র এতিমখানা প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মধ্য কাজীরহাট বালিকা হাফিজিয়া মাদ্রাসা ও নুরে জান্নাত উম্মে আমিনা বালিকা এতিমখানার সভাপতি জমির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ ওসি নাজমুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার নায়েবে আমীর ও প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহাজাহান কবির লেলিন, প্রধান আলোচ্যক হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অত্র এতিমখানা ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক সমাজকর্মী আনোয়ার হোসেন। এ সময় বক্তব্য রাখেন অত্র এতিমখানার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মতিন ফারুকী, প্রেসক্লাব জলঢাকার সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক আবেদ আলী ও হাফেজ রিফাত হোসেন বাদল প্রমুখ। আলোচনা সভা শেষে দাখিল পরিক্ষায় অংশগ্রহণকারী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মাঝে উপস্থিত অতিথিবৃন্দ পরিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST