ঢাকাSaturday , 15 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জাতীয় নির্বাচনকে সামনে রেখে মুরাদনগরে বিএনপির উঠান বৈঠক

    admin
    November 15, 2025 11:48 am
    Link Copied!

    মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে এবং প্রতিটি গ্রামে ও পাড়া মহল্লায় ধানের শীষ মার্কার গণজোয়ার তৈরির লক্ষ্যে উঠান বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মুরাদনগর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন।

    শুক্রবার বিকেলে মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম সোনাউল্লা গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

    বিএনপি নেতা কেনু সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

    বিএনপি নেতা রবিউল্লাহ মোল্লার আয়োজনে ও আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম। উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ্যাডভোকেট নাসির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহাম্মদ বাদশা, সাইবার ইউজার দলের উপদেষ্টা আলমগীর হোসেন, বিএনপি নেতা হেদায়েত, মুকবুল হোসেন মাষ্টার, কবিরুল ইসলাম, কামরুজ্জামান, শাহ আলম পুলিশ, আঃ আউয়াল, মুফতি আবু মুছা, সাইফ উদ্দিন, জসিম উদ্দিন, আল-আমিন মোল্লা।
    এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, বিএনপি নেতা বশিরুল ইসলাম মোল্লা, মাসুম মুন্সি, আলাউদ্দিন তকদির হোসেন, সেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীসহ দুই সহস্রাধিক নারীপুরুষ অংশ গ্রহন করেন।

    উঠান বৈঠকে উপস্থিত জনতার সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধান অতিথি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এসময় তিনি তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সেগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST