ঢাকাSunday , 2 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জামালপুরে পুলিশ বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    admin
    November 2, 2025 7:33 pm
    Link Copied!

    মোঃরাকিব হাসান জামালপুর:

    জামালপুর সদর থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মোঃ আতিক, পুলিশ পরিদর্শক (নিঃ)-এর বদলিজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার (২ নভেম্বর) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।

    অনুষ্ঠানে সহকর্মীরা বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার নানা দিক তুলে ধরেন। তাঁর সাথে কাজের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করতে গিয়ে উপস্থিত কর্মকর্তারা আবেগাপ্লুত হয়ে পড়েন।
    পরে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তার হাতে শুভেচ্ছা স্মারক উপহার তুলে দেন।

    এ সময় উপস্থিত ছিলেন—
    মোঃ সোহেল মাহমুদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ);ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল);মোঃ নাজমুস সাকিব, অফিসার ইনচার্জ, জামালপুর সদর থানা;মোঃ আবুল হোসেন, কোর্ট ইন্সপেক্টর-১;মোঃ কামরুজ্জামান তালুকদার, পুলিশ পরিদর্শক (নিঃ), অপরাধ শাখা;এবং এস.এম. আনোয়ার নাসিম, পুলিশ পরিদর্শক (নিঃ), ডিআইও-১, বিশেষ শাখা (ডিএসবি);সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

    সহকর্মীদের মতে, আবু ফয়সল মোঃ আতিক একজন সৎ, দক্ষ, মেধাবী ও সাহসী পুলিশ অফিসার। দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে জামালপুর সদর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST