ঢাকাMonday , 15 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জামালপুরে ফার্মেসীতে ভোক্তার অধিকারের অভিযান, দুই ফার্মেসীতে জরিমানা

    admin
    September 15, 2025 11:05 pm
    Link Copied!

    মোঃ মাকসুদুর রহমান শাকিল , জামালপুর জেলা প্রতিনিধি//

    : জামালপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সিটি মেডিকেল হল ও আলম মেডিকেল হলে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় শহরের স্টেশন রোডে এ অভিযান পরিচালনা করা হয়।

    ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরীফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সাথে ছিলেন জেলা ব্যাটলিয়ন (আনসার) সদস্যরা। এ সময় শহরের বিভিন্ন বাজারে কিছু ফার্মেসি ও বস্ত্রালয় পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে ওষুধের মুল্য তুলে ফেলে বিক্রয়ের অভিযোগে মেসার্স আলম মেডিকেল হলকে ৩ হাজার ও ইন্ডিয়ান পণ্যে ২ নাম্বার খুশকি নাশক শ্যাম্পুর বোতল বিক্রি এবং বিভিন্ন মেয়াদোত্তির্ণ মুখের ক্রীম প্রদর্শনের অপরাধের জন্য সিটি মেডিকেল হলের সিটি এক্সক্লুসিভকে ৫ হাজার টাকা মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাজার কমিটির সদস্য, ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা। ভোক্তা অধিকার আইন মেনে চলার জন্য অনুরোধ করা হয়। পাশাপাশি বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়, বাজারের মুল্য পরিস্থিতি যাচাই করা হয় ও সাধারন ব্যাবসায়িদেরকে আইন মেনে এবং যৌক্তিক দামে পণ্য বিক্রয়ের জন্য নির্দেশনা প্রদান করা হয়।একই সাথে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
    জামালপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরীফুল ইসলাম সাংবাদিকদের জানান, আমি নিজেই ক্রেতা হয়ে শ্যাম্পু ক্রয় করেছিলাম। শ্যাম্পুটি ২ নাম্বার মনে হয়েছে তাই জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST