ঢাকাSaturday , 15 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জুড়ীতে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

    admin
    November 15, 2025 6:21 pm
    Link Copied!

    জসিম উদ্দিন জুড়ী প্রতিনিধি, মৌলভীবাজার

    সারাদেশে একযোগে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর উদ্যোগে কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় মৌলভীবাজার জেলার জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শুরু হওয়া এ পরীক্ষা বেলা ১টায় শেষ হয়। এতে উপজেলার কিন্ডারগার্টেন স্কুলের নার্সারি-পঞ্চম শ্রেণির ৭২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

    পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলার সভাপতি এহসান বিন মুজাহির, জেলা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান, কেন্দ্র সচিব ও জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফছা হাবিবা, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সহ-সভাপতি ইমরানুল ইসলাম, সিনিয়র সদস্য কল্যাণ প্রসূন চম্পু, আলফালাহ ইসলামিক একাডেমির প্রধান শিক্ষক আজিম উদ্দিন, গুরুগৃহ কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক বাদশা মিয়া, জুড়ী শিশু শিক্ষা একাডেমির প্রধান শিক্ষক খোরশেদা বেগম প্রমুখ।

    পরীক্ষা কেন্দ্রে সরজমিনে গিয়ে দেখা যায়, ব্যাপক উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। কেন্দ্রের বাইরে অভিভাবকদের উপচেপড়া ভিড় ছিল লক্ষণীয়।

    বাংলাদেশের কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জুড়ী উপজেলা সভাপতি আব্দুল কাইয়ুম জানান, জুড়ী উপজেলা থেকে এবার মোট ৭২১জন শিক্ষার্থী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।

    সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল মোঃ এহসানুল হক এবং সাধারণ সম্পাদক ও জুড়ী মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জানান, মৌলভীবাজার জেলা থেকে প্রায় দেড় হাজার শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST