ঢাকাWednesday , 22 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জুড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

    admin
    October 22, 2025 10:11 pm
    Link Copied!

    জসিম উদ্দিন , জুড়ী মৌলভীবাজার প্রতিনিধি

    ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে আজ বুধবার (২২অক্টোবর ২০২৫) এক র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে।নিসচা জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে ও সড়ক দিবস উদযাপন কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেন শান্ত ও সদস্য সচিব নুরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব বাবলু সূত্রধর মহোদয়।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, জুড়ী উপজেলা জামায়াতের আমীর হাজী হেলাল আহমদ, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাশ, সাগরনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা খানম,বেলাগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলী,জুড়ী উপজেলার মাধ্যমিক হিসাব রক্ষক আব্দুস শহীদ, সাগরনাল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জবা রানী চাষা, নিসচা জুড়ী উপজেলা শাখার অর্থ সম্পাদক জসিম উদ্দিন, সদস্য এমদাদুল হক সাইফুল ইসলাম শাহি,উপজেলা কর্মকর্তা জামাল হোসেন,প্রতাপ দাশ,জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রিপুন কুমার দাশ ,হারুনুর রশিদ,সহকারি শিক্ষক সাগরনাল উচ্চ বিদ্যালয়, এম এস আলী,সহকারি শিক্ষক হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়, রাসেল মিয়া সহকারি শিক্ষক জীবন জ্যোতিনগর উচ্চ বিদ্যালয়, নিসচা সদস্য হেলাল মিয়া, মিঠু লাল দাশ সহকারি শিক্ষক ছোট ধামাই উচ্চ বিদ্যালয়, রুম টু রিড বাংলাদেশ এর কর্মকর্তাসহ জুড়ী উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সহকারি, সহ প্রধান শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীরা। র‍্যালিটি জুড়ী উপজেলার প্রাঙ্গনে শুরু হয়ে মেইন গেইটে এসে শেষ হয় এবং আলোচনার মাধ্যমে সমাপ্ত করা হয়।এর আগে গত ২১ অক্টোবর নুরুল ইসলাম নাহিদ সদস্য সচিব এর দায়িত্বে জুড়ী উপজেলার বিভিন্ন জায়গায় পোস্টার ও লিফলেট বিতরন করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST