ঢাকাSaturday , 11 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জুলাই-আগষ্টের নারকীয় হত্যাকান্ডের বিচার নিশ্চিত এবং দৃশ্যমান করতে হবে জামায়াত নেতা এ্যাড. শাহজাহান

    admin
    October 11, 2025 6:40 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :

    কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট মোঃ শাহজাহান বলেছেন বিগত ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের সময়ে লক্ষ লক্ষ মানুষের উপর ঝুলুম, নির্যাতন এবং হয়রানি করা হয়েছে। সেই সরকার ২৪’র গণঅভ্যুত্থানের সময়ে পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করেছে, লাশ পুড়িয়ে ফেলেছে, শিশুদেরকে হত্যা করেছে, হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষকে হত্যা করেছে। জুলাই-আগষ্ট বিপ্লবের নারকীয় হত্যাকান্ডের বিচার নিশ্চিত এবং দৃশ্যমান করতে হবে। এই বিচার প্রতিষ্ঠিত করার আমাদের যে আন্দোলন সেটা চলতে থাকবে। তিনি শনিবার (১১ই অক্টোবর) সকালে চৌদ্দগ্রামে জামায়াতের উদ্যোগে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।

    উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ফেণী জেলার সাবেক আমীর একেএম শামছুদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি খাইরুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইসরাইল মজুমদার।
    এসময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের নায়েবে আমীর ইয়াছিন মজুমদার, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, উপজেলা যুববিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী প্রমুখ

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST