ঢাকাMonday , 27 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারিসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল সমাবেশ

    admin
    October 27, 2025 4:14 pm
    Link Copied!

    মোঃমামুন আলী, ঝিনাইদহ:

    জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত। শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আলী আজম মো: আবুবকর। এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এএসএম মতিউর রহমান, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর মতিয়ার রহমান ও ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো: আবু তালিব।
    সমাবেশটি সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল।
    এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও ঝিনাইদহ পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম, জেলা সহকারী সেক্রেটারি কাজী ছগীর আহমেদ, জেলা বাইতুল মাল সম্পাদক তাজুল ইসলাম, জেলা উলামা বভাগের সভাপতি মুহাদ্দিস রবিউল ইসলাম, সদর উপজেলা আমীর ড. হাবিবুর রহমান, শহর আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন, হরিনাকুন্ডু উপজেলার আমীর বাবুল হোসেন, কালীগঞ্জ উপজেলা আমীর আব্দুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST