এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজার সদরের সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন ইউএনও নিলুফা ইয়াসমিন। দায়িত্ব পালনের সময় তার মানবিকতা, কর্মদক্ষতা ও বাস্তবসম্মত পদক্ষেপ তাকে ‘মানবিক ইউএনও’ হিসেবে সর্বমহলে পরিচিত করে তুলেছিল।
বিদায়ী সংবর্ধনায় কক্সবাজার জেলা এবি শ্রমিক পার্টির নেতৃবৃন্দরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায়ের মুহূর্তকে স্মরণীয় করে তোলেন।
এবি শ্রমিক পার্টির কক্সবাজার জেলার আহবায়ক মো: হাসান বলেন, ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সবার কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন। সংকট দেখা দিলে ছুটে যাওয়া, মানুষের কথা শোনা, সমস্যা সমাধানে আন্তরিক প্রয়াস- এসবই তাঁকে সবার হৃদয়ে স্থান করে দিয়েছিল।
ম্যাডামের কর্মমেয়াদ জুড়ে কক্সবাজারবাসীর জন্য তিনি যে অসংখ্য মানবিক উদ্যোগ ও উন্নয়নমূলক কাজ করে গেছেন—তা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, এ বি শ্রমিক পার্টি কক্সবাজার জেলার আহবায়ক বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ হাসান, টার্মিনাল জোনের সমন্বয়ক বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ মোস্তাফা আলী, মোঃ রমজান আলী, মোঃ ফরিদুল ইসলাম হৃদয়, মোহাম্মদ সাবের, শ্রমিক পার্টি ৯ নং ওয়ার্ড সদস্য সচিব মোঃ জাহেদ হাসান, মোঃ জুয়েল সাঈদ, মোহাম্মদ আব্দুল গনি, মোহাম্মদ জুয়েল, বাস টার্মিনাল জোনের সমন্বয়ক মোঃ মিসবাহ উদ্দিন, শ্রমিক নেতা মোঃ ফেরদৌস মনু মিয়া, আবুল কাশেম, মোহাম্মদ আজিম, মোঃ আনোয়ার সহ প্রমুখ।



