ঢাকাTuesday , 7 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঝালকাঠিতে ব্র্যাকে স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে জেলা প্রশাসক বললেন-স্বপ্ন দেখতে হবে বড়

    admin
    October 7, 2025 6:27 pm
    Link Copied!

    মাহবুব হাসান, ঝালকা‌ঠি থেকে//

    “তোমাদের স্বপ্ন দেখতে হবে বড়, যাতে কারও ক্ষেত্রে সামান্য বিচ্যুতি ঘটলেও তোমার সাফল্য ধরা দেয়_ এমন প্রেরণাদায়ক বক্তব্যে ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান কিশোরীদের উদ্দেশে আহ্বান জানান স্বপ্ন দেখার ও সামনে এগিয়ে যাওয়ার। সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির আয়োজনে অনুষ্ঠিত হয় ‘স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান’।

    তাতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মিস দিলারা খানম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন। ব্র্যাক ২০২৩ সাল থেকে ঝালকাঠি জেলার চারটি উপজেলায় ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোরীদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করে যাচ্ছে। গত ২৭ মাসে ২৭টি জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশনের মাধ্যমে যারা প্রাপ্তবয়স্কতায় পৌঁছেছে, তাদের ‘স্বপ্নসারথি গ্র্যাজুয়েট’ হিসেবে সম্মাননা ও সনদ প্রদান করা হয়। এ বছর ঝালকাঠি জেলায় মোট ১৩০ জন কিশোরী আঠারোতে পদার্পণ করেছে। তাদের মধ্যে সদর উপজেলার ৩৩ জনকে নিয়ে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী কিশোরীরা নিজের জীবনের স্বপ্ন ও লক্ষ্য তুলে ধরে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় কিশোরীদের উদ্দেশে নিজের জীবনের অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “স্বপ্নে বিশ্বাস রাখলে কোনো বাধাই তোমাদের পথ রোধ করতে পারবে না। ব্র্যাকের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর রিসান রেজা মো. সাহেদ, সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির জোনাল ম্যানেজার মো. আকরামুল ইসলাম, ডেপুটি ম্যানেজার মহিতোষ সরকার, অফিসার হাসিনা আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানের শেষাংশে স্বপ্নসারথী গ্র্যাজুয়েটদের হাতে সনদ ও সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST